প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১১:০৩ এএম

উখিয়ায় কিশোর-কিশোরীদের ক্লাব এবং ফ্যামিলি মেম্বারদের জন্য শেখার প্রতিফলন অনুষ্ঠান আয়োজন করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) গ্লোবাল ট্রেনিং সেন্টার উখিয়ায় শিশু সুরক্ষা জাল প্রকল্পের অধীনে এ ইভেন্ট অনুষ্ঠিত হয়।

ইভেন্টে কিশোর-কিশোরীরা বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় ও পরিবেশ ধ্বংস রোধে পদক্ষেপ নিয়ে তাদের বিগত দিনের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চ্যালেঞ্জগুলো চিত্র আঁকার মধ্য দিয়ে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু সুরক্ষা জাল প্রকল্পের ম্যানেজার ফ্রান্সিস মণ্ডল। এ সময় আলোচনায় অংশ নেন ওই প্রকল্পের অ্যাডভোকেসি কোর্ডিনেটর সরোজ হিউবার্ট গ্রেগোরী।

এ সময় মবিলাইজেশন অ্যান্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার মিতু সরকার পাপিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়াও উখিয়া উপজেলার সকল ইউনিয়ন থেকে ইম্প্যাক্ট প্লাস ক্লাবের কিশোর-কিশোরী (লিডার ও সদস্য) এবং তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...