ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ৭:১৫ এএম , আপডেট: ০৩/০৮/২০২৩ ৯:৩৩ এএম

ওমানে সভা করতে গিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সফরসঙ্গীসহ আটক হয়েছেন সংরক্ষিত মহিলা আসন (চট্টগ্রাম)-এর এমপি খাদিজাতুল আনোয়ার সনি।

মঙ্গলবার (০১ আগস্ট) রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউজ মাস্কাট হোটেলে বৈঠকে বসেছিলেন তিনি। থ্রিস্টার মানের ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি না। কোনো এমপি ব্যক্তিবিশেষ যদি যান, ওটা ব্যক্তিগত উদ্যোগে, সরকারিভাবে কাউকে পাঠাইনি। এটা তো আপনার কাছ থেকে শুনলাম। এগুলো আমরা জানি না। উই ডোন্ট নো।’

তবে পুলিশি বাধায় মহিলা এমপির মিটিং ভন্ডুল হওয়ার তথ্য পেয়েছেন বলে গণমাধ্যমের কাছে স্বীকার করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তার দাবি অনুমতি না নিয়ে এমপি বৈঠকে বসেছিলেন, পুলিশ এসে সেটি বন্ধ করে দেয়। আটক বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলে দাবি করেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সভা–সমাবেশ করতে গেলে সে দেশের নাগরিকদের পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আর বিদেশিরা সভা করতে চাইলে তা বিশেষ সতর্কতার সঙ্গে দেখা হয়।

উল্লেখ্য, এমপি খাদিজাতুল আনোয়ার সনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান। ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের মেয়ে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। ২০ ফেব্রুয়ারি ২০১৯ তিনি শপথ নিয়েছেন।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...