প্রকাশিত: ২১/১০/২০১৯ ৮:১০ পিএম

সদ্য অব্যাহতি পাওয়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী, তিন ছেলে ও দুই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

এর আগে ওমর ফারুক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চেয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া তাদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পাঠাতে বলে এনবিআর।

গত সপ্তাহে ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে এনবিআর উল্লেখ করে জানায়, সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করার জন্য আয়কর অধ্যাদেশ অনুসারে বর্ণিত ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে পরিচালিত সব অ্যাকাউন্টে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করতে নির্দেশ দেওয়া হলো।

ওই চিঠিতে মো. ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী শেখ সুলতানা রেখা, তিন ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী, ইশতিয়াক আহমেদ চৌধুরীর অ্যাকাউন্ট জব্দ করা হয়।

এ ছাড়া জব্দ করা হয়েছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান লেক ভিউ প্রপার্টিজ এবং রাও কনস্ট্রাকন লিমিটেডের অ্যাকাউন্টও। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট জব্দ করা ও অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতিসহ অন্যান্য তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ক্যাসিনো ও অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের শুরুতে জনসম্মুখে বিতর্কিত বক্তব্যের পর অনেকটা আড়ালে চলে যান ওমর ফারুক চৌধুরী। বিপুল অর্থের বিনিময়ে কমিটি দেয়া, চাঁদাবাজির টাকার ভাগ বসিয়ে বিপুল অর্থের লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এরই ভিত্তিতে গতকাল রোববার রাতে গণভবনের বৈঠকে ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer