প্রকাশিত: ২৪/১২/২০১৯ ৮:২০ পিএম

ওমরাহ হজের কথা বলে সৌদি আরব যাওয়ার সময় মো. ইউনুস নামে এক যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ওই যাত্রীর সঙ্গে থাকা ট্রলি ব্যাগ থেকে এই ইয়াবাগুলো উদ্ধার করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক ইউনুস চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তিনি সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি ৫২৭ ফ্লাইটে সারজাহ হয়ে জেদ্দা যাওয়ার যাত্রী ছিলেন।

উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানবন্দরে প্রথম চেকিং পার হওয়ার সময় স্ক্যানিং মেশিনে ইউনুসের ট্রলি ব্যাগে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। পরে তার ব্যাগ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইউনুস সত্যি ওমরাহ হজে যাচ্ছিলেন নাকি মাদক চোরাচালানের জন্য হজযাত্রী সেজেছেন আমরা নিশ্চিত নই। বিষয়টি তদন্ত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা অনুরোধ জানিয়েছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, নজরদারির বাইরে থাকতে ইউনুস ওমরাহ’র পথ বেছে নিয়ে থাকতে পারেন।’

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer