এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!
যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

ওমরাহর নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এবার থেকে ওমরা ও থাকা-খাওয়ার খরচ হজের মতোই এজেন্সির মাধ্যমে সৌদি আরবের ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে। তবে একজন ব্যক্তি সব মিলিয়ে বার্ষিক ভ্রমণ কোটায় সর্বোচ্চ ৭ হাজার ডলার খরচ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে গত সোমবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। ওমরাহর জন্য বর্তমানে সব মিলিয়ে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকার মতো খরচ হয়।
সৌদিতে থাকা-খাওয়ার জন্য এতদিন এজেন্সিগুলো নিজেদের মতো করেই টাকা পাঠাত। চলতি বছর থেকে নতুন ওমরাহ নীতিমালায় এজেন্সির মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।
পাঠকের মতামত