ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১২/২০২২ ৮:১৭ পিএম

ফ্যাসিস ও দুর্র্নীতিপরায়ণ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ কারান্তরীণ নেতাকর্মীদের মুক্তি দাবি এবং গ্যাসসহ দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে কক্সবাজারে বিশাল গণমিছিল করেছে কক্সবাজার জেলা বিএনপি।

শনিবার ২৪ ডিসেম্বর বিকালে কেন্দ্রীয় কর্মসচীর অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয় এলাকায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে কক্সবাজার শহর ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এতে নেতাকর্মীদের পদভারে ভরে উঠে বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা। গণমিছিল শেষে শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
এসময় তিনি বলেন, আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। সকলে ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটানো হবে। ইতিমধ্যে আপনারা জানেন ২৭ দফা দিয়েছে। ২৭ দফায় আমেরিকার আদলেই এদেশে সরকার গঠন করা হবে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারবে না।

তিনি আরো বলেন, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার আমরা করতে চাচ্ছি। এটা জনগণের দাবি। জনগণের দাবির প্রেক্ষিতে এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এছাড়া আর কোনোভাবে ফায়সালা হতে পারে না।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।

এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, কক্সবাজার পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...