ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১০/২০২৪ ৯:৫৫ এএম

এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম। ফাইল ছবি
শুধু নিজের বা প্রতিষ্ঠানের নামেই নয়, স্ত্রী, সন্তান, ভাই থেকে শুরু করে ব্যক্তিগত সহকারী এমনকি অফিসের কর্মচারীর নামেও ব্যাংকঋণ নিয়েছেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম। আর এভাবে অন্তত ছয়টি ব্যাংককে প্রায় দেউলিয়া করেছেন তিনি। সে টাকায় এশিয়া, ইউরোপের নানা দেশে গড়েছেন সাম্রাজ্য। প্রাথমিক তদন্তে সেই অর্থপাচারের সত্যতা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম। তাঁর বিরুদ্ধে আনা এক লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে তদন্তে নামে সিআইডি। আর এতে মিলেছে প্রাথমিক প্রমাণ।

সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বলছে, সাইফুল আলমসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে অর্থপাচারের তথ্য মিলেছে। তাঁরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে অর্থপাচার করে স্থাবর-অস্থাবর সম্পদ ক্রয় ও ব্যবসা পরিচালনা করেছেন।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক একরামুল হাবীব বলেন, ‘এস আলমের নিকটআত্মীয় যাঁরা রয়েছেন তাঁদের নামে টাকাগুলো পাচার হয়েছে। এগুলো হুন্ডির মাধ্যমেও হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সিআইডি জানায়, পাচার করা অর্থে সিঙ্গাপুরে প্রায় ২৪৫ কোটি ৭৪ লাখ টাকার পরিশোধিত মূলধনে ‘ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড’ নামে প্রতিষ্ঠান খোলা হয়েছে। আর এই অর্থপাচারে প্রায় দেউলিয়া অন্তত ৬টি ব্যাংক। এই ব্যাংকগুলো হলো— ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

সিআইডি কর্মকর্তা একরামুল হাবীব বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী, ছয়টি ব্যাংক থেকে টাকা নিয়ে তা পাচার করা হয়েছে।’

এ ছাড়া বিদেশে শেল কোম্পানি নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ১৮ হাজার কোটি টাকা পাচারেও অভিযুক্ত এস আলম গ্রুপ।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। ওইদিন পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলমের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer