হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ৬:২৮ পিএম , আপডেট: ১৪/০৪/২০২৫ ৬:৩০ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীল ব্যক্তিদের সময়োপযোগী হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে শিক্ষার্থীদের, যা তাদের জন্য এক নতুন আশার আলো এনে দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, যথাসময়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের ফি পরিশোধ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডে ফরম জমা দেয়নি। পরীক্ষার দিন সকালে প্রবেশপত্র দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা তালাবদ্ধ বিদ্যালয় পায়। প্রবেশপত্র না পেয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না পারায় তারা কান্নায় ভেঙে পড়ে। এ ঘটনায় উত্তেজিত অভিভাবক ও শিক্ষার্থীরা গত ১০ এপ্রিল কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং পরে বিদ্যালয়ে ভাঙচুর চালায়। পুলিশ প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটক করে থানায় হেফাজতে নেয়। উখিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম জানান, “১৩ জন শিক্ষার্থীর কেউই বোর্ডে ফরম পূরণ করতে পারেনি। বিষয়টি তদন্তসাপেক্ষে সমাধানের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন বলেন, “বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার মাত্র ৩০ মিনিট আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। পরে দেখা যায়, ফরম বোর্ডে জমা দেওয়া হয়নি। এ ধরনের ছায়া-প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যত হুমকির মুখে পড়ছে।তবে এই অনিশ্চয়তার মধ্যে আশার খবর হলো, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং কক্সবাজার জেলা প্রশাসক ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে এই ১৩ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেন। এই উদ্যোগে শিক্ষার্থীদের মুখে আবার হাসি ফিরেছে। অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দায়িত্বশীলদের সহযোগিতা না পেলে আমাদের সন্তানদের একটি বছর হারিয়ে যেত। শিক্ষার্থী রুমা আক্তার বলেন, “আমি ভেবেছিলাম সব শেষ। কিন্তু আবার যখন জানলাম পরীক্ষা দিতে পারব, তখন মনে হলো জীবন ফিরে পেলাম। এই ঘটনায় শিক্ষা ব্যবস্থার দুর্বলতা যেমন উন্মোচিত হয়েছে, তেমনি সঠিক সময়ে প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার বাস্তব উদাহরণও তৈরি হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...