প্রকাশিত: ২৫/০৪/২০১৭ ৮:০৫ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার সমুদ্রের কোল ঘেঁষে ৪৮ একর জায়গা নিয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম নিয়ে ক্রিকেট কর্তা থেকে শুরু করে স্থানীয়দের আশার শেষ নেই।

কক্সবাজারের মনোরম পরিবেশের সাথে ক্রিকেটের জমজমাট লড়াই, সব মিলিয়ে পর্যটকদের জন্য কক্সবাজার স্টেডিয়াম হতে পারে উপযুক্ত জায়গা।

ক্রিকেট কর্তাদের বিশ্বাস, এই স্টেডিয়াম শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে না হলেও এশিয়ার মধ্যে সেরা স্টেডিয়ামে পরিণত হবে। বিসিবি গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন সময় টিভিকে জানান,‘আমরা আশা করছি এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করলে ব্যাপক সাড়া পড়বে এবং মাঠ দর্শক পূর্ণ থাকবে। কক্সবাজারের এই মাঠ সারা বিশ্বে ব্যাপক পরিচিতি পাবে আশা আছে।’

এই স্টেডিয়াম নিয়ে নিজেদের পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমরা প্ল্যান করছি এখানের দুইটি মাঠেই আধুনিক ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করবো।মাঠ তিন-চার ফিট উপরে উঠাবো। জিমনেশিয়াম, সুইমিং পুলের ব্যবস্থা থাকবে।’

বিসিবি পরিচালনা কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান কক্সবাজারে ওয়েস্ট ইন্ডিজের মাঠ গুলোর আবহ দেখতে চান। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ বা অন্য কোন দেশে গেলে যে ধরনের পরিবেশ থাকে, তেমন কিছুই এখানে করার চেষ্টা করছি। একটু সময় লাগবে তবে এশিয়ার মধ্যে সেরা স্টেডিয়াম হিসেবে দেখতে চাইবো কক্সবাজারকে।’

সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটও এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আশাবাদী। তার ভাষ্য মতে, ‘আমি খুবই আশাবাদী। এটা বাংলাদেশের সেরা স্টেডিয়াম গুলোর একটি হবে। সবসময়েই এখানে একটা ভালো পরিবেশ থাকে।’

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer