প্রকাশিত: ১৯/০৯/২০১৬ ৯:৪৪ পিএম

mp_ranaটাঙ্গাইলের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। উর্ধ্বতন জেল কর্তৃপক্ষের নির্দেশে টাঙ্গাইল জেলা কারাগারের চিকিৎসা কেন্দ্র থেকে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল কারাগারের জেলার টিরেশ চাকমা।

টাঙ্গাইলের এসপি মাহাবুব আলম জানান, এমপি রানাকে গ্রেফতারের পর টাঙ্গাইলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার রানা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিনই তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ফারুককে গুলি করে হত্যা করা হয়। হত্যার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।

ফারুক হত্যাকাণ্ডে গ্রেফতার খান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আনিসুল ইসলাম রাজা এবং মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রানাদের চার ভাইকে জড়িয়ে বক্তব্য দেন। এরপর চলতি বছর ৩ ফেব্রুয়ারি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer