প্রকাশিত: ২৪/১২/২০১৮ ৯:৪৬ এএম , আপডেট: ২৪/১২/২০১৮ ৯:৪৮ এএম

কক্সবাজার -৪ উখিয়া টেকনাফ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর কন্যা এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী সম্পা বর্তমান সংসদ সদস্য নৌকার প্রার্থী শাহীন আক্তারের স্বামী আব্দুর রহমান বদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম Naziajahan chowdhury নামে আইডি থেকে একটি খোলা চিঠি দিয়েছেন।
চিঠিটি আমাদের পাঠকের জন্য তুলে ধারা হলো..
মাননীয় সংসদ জনাব আবদু রহমান বদি সাহেব, আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন, হয়তো ব্যস্ত আছেন, ব্যস্ত থাকার কথা, তার মাঝেও আপনাকে কয়েকটা কথা বলা প্রয়োজন মনে করে আপনাকে একটা খোলা চিটি দিলাম।
মাননীয় সংসদ সাহেব এতোই যখন উন্নয়ন করেছেন তাহলে কেনো ধানের শীষের নেতা কর্মীদের মামলা দিয়ে মাঠে থাকতে দিচ্ছেন না। কেনো আমাদের প্রচারনায় এতো ভয় আপনার? কেনো এত মরিয়া হয়ে উঠেছেন আমার বড় আপা শাহীন আক্তার কে ক্ষমতায় বসাতে? আপনি তো নিজেও জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে যোগ্য ব্যক্তি কে। আপনি তো আমাদের প্রজন্ম কে ক্ষমতার লোভের শিক্ষা দিচ্ছেন। এ শিক্ষা আপনার কাছ থেকে উখিয়া-টেকনাফের তরুন প্রজন্ম কোনদিন আশা করেনি। আপনি আমার বড় ভাই আপনার এ শিক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অন্ধকারের শিক্ষা। আপনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। আপনার কাছে আমরা নিরপেক্ষতা আশা করেছিলাম। আপনি শুধু শাহীন আক্তার আপার একার সংসদ সদস্য নন এই উখিয়া-টেকনাফবাসীর সংসদ সদস্য।

উখিয়া-টেকনাফের জনগনের মঙ্গল চিন্তা করে ভোটের পরিবেশ নষ্ট না করার জন্য আপনাকে আমি অনুরোধ করছি। দলবল নির্বিশেষে যোগ্য প্রার্থীকে আপনি নিজেও ভোট দিন আমাদেরও দিতে দিন। কারন বৃহৎ দলের প্রধানরাই আমাদের শিক্ষা দিচ্ছেন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আসুন আমাদের সাথে একমত হয়ে এই মামলা-হামলা হয়রানি অরাজকতা বন্ধ করে আমাদের মত স্বাভাবিক ভাবে প্রচারনা করার সাহয্য করুন। আপনার কাছে আমরা উখিয়া টেকনাফের মানুষ একটি গ্রহনযোগ্য ভোট প্রদান করতে পারার পরিবেশ চাই। আপনি সরকার দলীয় সংসদ ক্ষমতার অপব্যবহার করা অন্তত আমাদের এই তরুন ভোটারদের শিখিয়ে যাবেন না। রাজনৈতিক অঙ্গনে পরিবেশ দূষন না করার জন্য আপনাকে আমি একান্ত ভাবে অনুরোধ করছি। সাথে মাদক মুক্ত উখিয়া-টেকনাফ সমাজ নির্মাণে আপনার, আমার সকলের সহযোগিতা কামনা করছি।

নিবেদন
এ্যাড: নাজিয়া জাহান চৌধুরী সম্পা
পিতা: আলহাজ্ব শাহজাহান চৌধুরী
সাবেক সংসদ সদস্য ও সংসদ সদস্য
পদপ্রার্থী কক্সবাজার ৪ (উখিয়া – টেকনাফ)

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...