প্রকাশিত: ২০/০৮/২০১৮ ২:০২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত মানবিক সহায়তাকারী সংস্থা মেডিসিনস স্যন্স ফ্রন্টিয়ারস (এমএসএফ) ডক্টরস উইদাউট বর্ডারস আমস্ট্রারডাম থেকে প্রদত্ত এক বিবৃতিতে বলেছে, মিয়ানমার সরকার স্বাধীন মানবিকসহায়তাকারী সংস্থাগুলোকে দেশটির উত্তর রাখাইনে প্রবেশ করতে দিচ্ছে না এবং বিপন্ন-অসহায় ও চিকিৎসার প্রয়োজন এমন মানুষকে সেবা, সাহায্য-সহযোগিতা করতে বাধার সৃষ্টি করা হচ্ছে। চিকিৎসা ও মানবিক সহায়তার যে জরুরি প্রয়োজন -তা না পারায় উত্তর রাখাইনে এক ক্রমবর্ধমান উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সংস্থাটি বলছে। ২০১৭ সালের ১১ আগস্ট উত্তর রাখাইনে এমএসএফসহ মানবিক সহায়তাকারী সংস্থাগুলোকে ওই এলাকায় প্রবেশ ও কার্যক্রম নিষিদ্ধ করার পর এ অব্দি আর কোনো অনুমতি দেয়া হয়নি, বারবার অনুমতি প্রার্থনার পরেও-এমনটি জানিয়েছেন এমএসএফ-এর মিয়ানমার সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিনোয়েট ডি গার্সি। এমএসএফ পুনরায় উত্তর রাখাইনে প্রবেশ ও কার্যক্রম পরিচালনার জন্য মিয়ানমারের প্রতি আবেদন জানিয়েছে। এদিকে, জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর এবং ইউএনডিপিকে উত্তর রাখাইনে প্রবেশ করার অনুমতি দেয়ার ঘোষণা এ মাসের গোড়ার দিকে দেয়া হলেও এতে খুব একটা অগ্রগতি নেই বলে জানা গেছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer