প্রকাশিত: ২৯/১২/২০১৮ ৯:২৬ এএম

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যান চলাচলের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার আকাশযান হেলিকপ্টার চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন (ইসি)।

এক্ষেত্রে শুক্রবার (২৮ ডিসেম্বর) রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর (রোববার) রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনাটি ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। যার অনুলিপি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস লিমিটেড, সিকদার এভিয়েশন হ্যাঙ্গার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, স্কয়ার এয়ার লিমিটেড, সাউথ এশিয়ান এয়ারলাইনস লিমিটেডের চেয়ারম্যানসহ সব বেসরকারি হেলিকপ্টার সার্ভিস কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে।

তবে জরুরি রোগীর যাতায়াত বা হাসপাতালে পাঠানো, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং ওষুধ ও জরুরি পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে, শনিবার (২৯ ডিসেম্বর) মধ্যরাত (রাত ১২টা) থেকে ভোটের দিন দিনগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত বেবি টেক্সি/অটোরিকশা/ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পোসহ স্থানীয় যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই নিষেধাজ্ঞা রয়েছে নৌযান চলাচলের ওপর।

এছাড়া ভোটকে সামনে রেখে শুক্রবার দিনগত রাত ১২টা থেকে ১ জানুয়ারি (মঙ্গলবার) দিনগত রাত ১২টা পর্যন্ত মোট চারদিন সারাদেশে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা রয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...