প্রকাশিত: ০৯/০৯/২০২১ ৫:১১ পিএম


রাজধানীর পল্টন এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো. সাজ্জাদ হোসেন।

বুধবার মধ্যরাতে পল্টনের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেডের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আশরাফুল ইসলাম জানান, বিজয়নগরের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেডের সামনে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে পঞ্চাশটি খাকি রঙের সুপারির খোসা পাওয়া যায়। তবে সুপারি নয়, এগুলোর ভেতরে পাওয়া যায় লাল কসটেপ দ্বারা মোড়ানো ৭৫০০ পিস ইয়াবা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাজ্জাদ জানান, কক্সবাজার থেকে ইয়াবা কিনে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করেন তিনি।

তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...