প্রকাশিত: ২১/১০/২০১৮ ৯:৪৭ পিএম

ডেস্ক নিউজ – ইয়াবার রঙ হয় গোলাপী। এ কথাই জানে সবাই! তবে দেশে এবার সন্ধান মিলেছে সাদা রঙের ইয়াবার। খোদ রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিলে অভিযান পরিচালনা করে নতুন সাদা রঙয়ের ৮০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতের নাম রাজিব মোল্লা (২২)। শনিবার দিবাগত রাতে র‌্যাব-৩ এর একটি দল হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা উলন রোডস্থ থাই আবাসিক এলাকার ১ নং গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, ‘মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রি করছে খবরে অভিযানে যায় র‌্যাব-৩ এর একটি দল। গত মধ্য রাতে ৮০ পিস ইয়াবাসহ রাজিব মোল্লা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব জানান, সম্প্রতি মাদকবিরোধী অভিযানে কোণঠাসা হয়ে নিত্যনতুন কৌশলের অংশ হিসেবে সে মিয়ানমারের সীমান্তবর্তী টেকনাফের এক মাদক ব্যবসায়ীর সহায়তায় মিয়ানমারে তৈরি সাদা রঙের ইয়াবা ট্যাবলেট বিক্রি শুরু করেছে। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে মাদক চক্রটি মিয়ানমার হতে গোলাপী রঙের ইয়াবার পরিবর্তে সাদা রঙের ইয়াবা ট্যাবলেট আনছে। র‌্যাব কর্তৃক জব্দ করার পরপরই জব্দকৃত মাদক পরীক্ষাগারে পাঠানো হয় এবং এতে ইয়াবা তৈরিতে ব্যবহৃত নিষিদ্ধ অ্যামফিটামিন উপাদান পাওয়া যায়।

গ্রেফতার রাজিব মোল্লার বরাতে র‌্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট বিক্রি কষ্টসাধ্য হওয়ায় তারা সাদা রঙের ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। এই চক্রের সাথে অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে র‌্যাবের প্রচেষ্টা অব্যাহত আছে।

পাঠকের মতামত

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer