প্রকাশিত: ০৪/০৪/২০২২ ১২:০১ পিএম

রোহিঙ্গা সংকটের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নেমেছে। তাদের দাবি, স্থানীয়দের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার এবং জনবল নিয়োগে অনিয়ম বন্ধ করতে হবে।

তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে রোববার (৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় প্রতিবাদ কর্মসূচি ও মানবন্ধন করেছেন স্থানীয় কয়েক’শ নারী-পুরুষ।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে বসবাস করছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। মানবিক দৃষ্টিকোণ থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে তৈরি হয়েছে নানামুখী সংকট। তার ওপর স্থানীয়দের অনেকেই হারিয়েছে ঘর-বাড়ি ও কৃষি জমি। এসবের কারণে উখিয়া-টেকনাফের স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত।

রোহিঙ্গাদের সেবায় আশ্রয় শিবিরগুলো কাজ করছে দেড় শতাধিকের বেশি দেশি-বিদেশি এনজিও। এসব সংস্থাসমূহে চাকরির ক্ষেত্রে স্থানীয়দের প্রাধান্য দেওয়ার নির্দেশনাও রয়েছে। কিন্তু অনেকেই তা মানছেন না। তাই এবার স্থানীয়দের চাকরির অধিকার বাস্তবায়ন ও জনবল নিয়োগে অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমেছে স্থানীয় লোকজন। রোববার দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার ডিগ্রি কলেজ এলাকায় ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি, মানববন্ধন ও মিছিল করেছে কয়েকশ নারী-পুরুষ।

স্থানীয়দের অধিকার বাস্তবায়ন না হলে ধারাবাহিকভাবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীদের নেতা এটিএম রশিদ।

রোহিঙ্গাদের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উখিয়া ও টেকনাফের ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ১১ লাখ রোহিঙ্গার সেবায় আশ্রয় শিবিরে নিয়োজিত রয়েছে দেড় শতাধিক এনজিও সংস্থা।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...