বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৩১/০৩/২০২৩ ১১:২৮ পিএম

এবার মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে কক্সবাজারের টেকনাফে এসেছে একটি বন্য হাতি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিটি টেকনাফের জাদিমোরা মাছঘাট এলাকার প্যারাবনে আসে।

হাতিটির বয়স ৩৫ থেকে ৪০ বছর। বন বিভাগের ধারণা, পথ হারিয়ে বা খাদ্যের সন্ধানে হাতিটি নাফ নদী সাঁতরে চলে এসেছিল। আধা ঘণ্টার মতো অবস্থান করে আবার মিয়ানমারের দিকে চলে গেছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শুক্রবার সকালের দিকে নাফ নদী সাঁতরে একটি হাতি প্যারাবনের কাছাকাছি চলে আসতে দেখেন স্থানীয় লোকজন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। খবর পেয়ে বন বিভাগের হাতি উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে যান। আধা ঘণ্টা চেষ্টার পর হাতিটি আবার নাফ নদীর প্যারাবন থেকে একই পথে সাঁতরে লালদিয়ার দিকে চলে যায়।

হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, সকালে হঠাৎ করে কিছু লোকজন নাফ নদী দিয়ে একটি বিশাল আকারের হাতি সাঁতরে টেকনাফের দিকে আসতে দেখতে পান। হাতিটি একটি প্যারাবনে কিছুক্ষণ অপেক্ষা করে। প্যারাবনে হাতির অবস্থানের কথা শুনে অনেকে সেখানে ভিড় করেন। পরে বন বিভাগের কর্মী ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় একই পথ দিয়ে হাতি মিয়ানমারে ফেরত পাঠায়। এর আগেও বিভিন্ন সময় মিয়ানমার থেকে সাঁতরে হাতি টেকনাফে এসেছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...