ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০১/২০২৬ ৮:৩৩ এএম

সৌদি আরবের মক্কা পবিত্র কাবা শরীফে তারাবি নামাজ পড়াবেন ৭ ইমাম। মসজিদুল হারামে রমজান মাসের তারাবি নামাজের ইমামের তালিকা প্রকাশ করেছে মসজিদে হারামাইন ও শরিফাইন কর্তৃপক্ষ।

প্রকাশিত তালিকা অনুযায়ী এবার ১৪৪৭ হিজরির (২০২৬) রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন ৭ জন ইমাম। পবিত্র রমজান মাসে মসজিদুল হারামে তারাবি নামাজ পরিচালনার দায়িত্বে থাকবেন সাত ইমাম।

হারামাইন শরিফাইনের প্রেসিডেন্সি শয়খ ড.আব্দুর রহমান আ স সুদাইস জানান পবিত্র রমজান মাসে মসজিদুল হারামে প্রতিদিন রাতে তারাবি নামাজ পরিচালনার দায়িত্বে থাকবেন অভিজ্ঞ ও খ্যাতনামা এই ৭ ইমাম হলো..

১। শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস তিনি শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস হারামাইন শরিফাইনের সাধারণ পরিষদের প্রধান (প্রেসিডেন্ট)। আবেগঘন ও হৃদয়স্পর্শী কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে অত্যন্ত পরিচিত তিনি।

২। শায়খ ড. মাহের আল-মুআইকলি তিনি শায়খ ড. মাহের আল-মুআইকলি মসজিদুল হারামের অন্যতম শীর্ষ ইমাম ও প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য। তার পরিমিত ও স্পষ্ট তেলাওয়াত বিশ্বব্যাপী মুসল্লিদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। ৩। শায়খ ড. আবদুল্লাহ জুহানি তিনি শায়খ ড. আবদুল্লাহ জুহানি মসজিদুল হারামের নিয়মিত খতিবদের একজন। পাশাপাশি তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ৪।শায়খ ড. বান্দার বালিলাহ তিনি শান্ত ও গভীর ভাবপূর্ণ তেলাওয়াতের জন্য সুপরিচিত। তিনি ইসলামী শিক্ষায় অধ্যাপনার সঙ্গেও যুক্ত।

৫।শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি মসজিদুল হারামের প্রভাবশালী ও দৃঢ় কণ্ঠের অধিকারী ইমামদের একজন। বিশ্বব্যাপী তার খ্যাতি রয়েছে। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

৬।শায়খ ড. বদর আত-তুর্কি নিখুঁত উচ্চারণ ও গভীর মনোযোগী তেলাওয়াতের জন্য পরিচিত শায়খ ড. বদর আত-তুর্কি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। ৭।শায়খ ড. ওয়ালিদ আশ-শামসান মসজিদুল হারামের সম্মানিত ইমামদের একজন শায়খ ড. ওয়ালিদ আশ-শামসান। আবেগপূর্ণ তেলাওয়াতের পাশাপাশি তিনি একাডেমিক দায়িত্বও পালন করছেন। রমজান মাসের অন্যতম প্রধান আকর্ষণ তারাবি নামাজ।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer