প্রকাশিত: ১৯/০৮/২০১৯ ৯:২৭ পিএম
ফাইল ছবি

জুতার তলায় করে ইয়াবা নিয়ে আসার সময় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে শামসুল আলম (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে তার দেয়া তথ্যে টেকনাফ উপজেলার কচ্চবনিয়া এলাকার মো. ভুট্টুর ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. পারভেজকে (২০) গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৯৮৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার তাদের গ্রেফতারের বিষয়টি জানায় কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রোববার রাতে বিআরটিসি মোড়ে কদমতলী ফ্লাইওভারের উপর একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করার সময় যাত্রী শামসুল আলম অসংলগ্ন কথাবার্তা বলেন। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জুতার তলায় ইয়াবা লুকানো আছে বলে স্বীকার করে।

পরে শামসুল আলম নিজেই জুতার তলা ছিঁড়ে ইয়াবাগুলো বের করে দেন। ইয়াবাগুলো নিউমার্কেট এলাকায় পারভেজের কাছ থেকে সংগ্রহ করে হালিশহর ফকিরাগলি এলাকার মো. রাশেদের কাছে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

পরে শামসুল আলমের মাধ্যমে পারভেজের সঙ্গে যোগাযোগ করে তাকে গ্রেফতার করা হয়। জড়িত সবার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer