প্রকাশিত: ০৪/০৬/২০১৯ ১১:৩১ পিএম
ফাইল ছবি

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বক্তব্য রাখছেন ধর্ম প্রতিমন্ত্রীএবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার ( ৫ জুন) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’ মঙ্গলবার (৪ জুন) রাত এগারোটায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পুনরায় ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মসচিব আনিছুর রহমান।

এর আগে, রাত পৌনে নয়টার দিকে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের কোথায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল (বুধবার) ঈদ হচ্ছে না। আগামী বৃহস্পতিবার সারাদেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই, আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। এদিন ১ শাওয়াল সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

এর আগে, মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম।
সভায় চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
এদিকে, সোমবার (৩ জুন) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর, দিনাজপুর, নারায়ণগঞ্জ, বরগুনা, চাঁদপুর, শরীয়তপুর, কুমিল্লা, ভোলাসহ কয়েকটি জেলার শতাধিক গ্রামে মঙ্গলবারই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer