প্রকাশিত: ১৩/০৮/২০১৬ ৭:৪০ এএম

magura-maloti-1_123674মাগুরা প্রতিনিধি: মাগুরায় মালতী রাণী নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। শুক্রবার বিকালে মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামে এ ঘটনা ঘটে। মালতী রাণী কুকনা গ্রামের রতন কুমার শীলের স্ত্রী।

মালতী রানী জানান, তার স্বামী রতন কুমার শীল স্থানীয় একটি সেলুনে কাজ করেন। সংসারে বাড়তি আর্থিক যোগানের জন্য তিনি হাঁস-মুরগি পালন করেন। এ নিয়ে প্রতিবেশী ভরত কুমার প্রায়ই তাকে বকাঝকা করেন।

বিষয়টি এলাকার কয়েকজনকে জানালে ভরত কুমার তার ওপর ক্ষিপ্ত হয়ে লোক দিয়ে একটি গরু গোয়াল থেকে খুলে নিয়ে যায়। এ ঘটনায় মালতি মাগুরা সদর থানায় অভিযোগ করলে ভরত কুমার, স্বপন ঘোষ, রাজকুমার, উত্তম, নৃপেন, অসীমসহ অন্যরা তার ওপর আরও ক্ষিপ্ত হয়।

মালতী রানী বলেন, শুক্রবার বিকালে তার একটি ছাগল ভরত কুমার ঘোষের সবজি ক্ষেতে ঢুকে পড়লে ভরত কুমার ও অন্যরা গাছের সঙ্গে বেঁধে তাকে মারধর করে। তবে ভরত কুমার বলেন, মালতী রাণীকে শুধু মাত্র গাছে বেঁধে রাখা হয়েছিল।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, প্রাথমিক তদন্তে মালতিকে গাছে বেঁধে রাখার সত্যতা মিলেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer