প্রকাশিত: ২২/০৬/২০১৯ ৮:৪১ পিএম

নিউজ ডেস্ক :
নিরাপত্তা তল্লাশিতে চট্টগ্রাম কারাগারে এবার ইয়াবা নিয়ে প্রবেশের সময় মুক্তা বেগম (৩৫) নামে এক দর্শনার্থীর কাছে মিললো ২২ পিচ ইয়াবা।

তিনি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি রাঙ্গুনিয়ার ইসলামপুরের আনোয়ার হোসেনের স্ত্রী।

শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে তল্লাশির সময় তার কাছে ইয়াবাগুলো পাওয়া যায়।

এ সময় তিনি একটি মেয়ে শিশু নিয়ে কারাগারে প্রবেশ করছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, কারাফটকে প্রবেশের সময় তাকে তল্লাশি করা হলে ওই দর্শনার্থীকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশে হস্তান্তর করা হয়।

এর আগেও গত সপ্তাহে দুজন বন্দির কাছে বিশেষ কৌশলে কারাগারের ভেতর ইয়াবা নিয়ে প্রবেশের সময় দুজন বন্দির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছিল।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...