প্রকাশিত: ২২/০৫/২০২০ ১:৩৯ পিএম

র‍্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর ‘করোনা পজিটিভ’ আসে।

আজ শুক্রবার দুপুরে র‍্যাব-৪-এর অপারেশন অফিসার সাজেদুল হক বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

সাজেদুল হক বলেন, ‘গত বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অধিনায়ক স্যার করোনার পরীক্ষার নমুনা দেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে লেখা ছিল করোনা পজিটিভ। তবে স্যারের শরীরে করোনার উপসর্গ নেই।’

সাজেদুল হক বলেন, ‘স্যার এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি হোম আইসোলেশনে আছেন। তাঁর পরিবারের কারো এখনো করোনা পরীক্ষা করানো হয়নি। তবে পরিবারের সবার পরীক্ষা করানোর প্রস্তুতি চলছে।’

র‍্যাব অধিনায়ক মোজাম্মেল হক এর আগে র‍্যাব-১৩-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শেষে র‍্যাব-৪-এ যোগদান করেন। তার আগে তিনি বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। মোজাম্মেল হক পাবনার ভাঙ্গুড়া উপজেলার কাশিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

সুত্র: এনটিভি

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer