ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৯/২০২৩ ৬:৩৮ পিএম

মিষ্টির ওজনে কারচুপি করার অভিযোগে নগরের কোতয়ালী এলাকায় ফুলকলি সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২ সেপ্টেম্বর) নগরের কোতয়ালী এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন হক।

তিনি বলেন, একজন ভোক্তার কাছ থেকে মিষ্টি ওজনে কম দেয়ার অভিযোগ পেয়ে আমরা আজ ফুলকলি সুইটসে অভিযান চালাই। আমরা অভিযোগের প্রমাণও পেয়েছি। তাই প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় ডাবের দোকানেও আমরা তদারকি করেছি। এ সময় প্রায় প্রতিটি দোকানেই মূল্য তালিকা ও ভাউচার প্রদর্শন করতে দেখা যায়।

দফায় দফায় জরিমানাতেও শুধরাচ্ছে না ফুলকলি!
এর আগে, গত ৩০ আগস্ট নগরের বাকলিয়া এলাকায় ফুলকলির খাবার তৈরির কারখানায় অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেদিন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদে কারচুপি, খাবারে নিম্নমানের কাঁচামাল ব্যবহার ও লেভেলিং প্রবিধানমালা লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...