প্রকাশিত: ০৩/০৭/২০১৭ ৯:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২২ পিএম

চট্টগ্রামে ভারতীয় ভ্রমণ ভিসার জন্য যারা আবেদন করবেন তাদের আবেদনের সঙ্গে কোনো টিকেট জমা দিতে হবে না। সাক্ষাৎকারের জন্যও লাগবে না কোনো তারিখ।

ভারতীয় সহকারী হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষামূলকভাবে ৯ জুলাই থেকে ভ্রমণ ভিসাপ্রত্যাশীদের জন্য করা নতুন নিয়ম চালু হচ্ছে। প্রত্যাশীরা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে নির্ধারিত ভিসা সেন্টারে এসে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে ভারতে যাবার জন্য বাস কিংবা বিমানের কোনো ধরনের টিকেট লাগবে না।

তবে মেডিকেল, ব্যবসা, কনফারেন্সসহ অন্যান্য ভিসার ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া বয়স্ক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কাউন্টারে ভিসার আবেদন গ্রহণের আগের নিয়মও বহাল থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নিয়ম শুধুমাত্র চট্টগ্রামের জন্য এবং পরীক্ষামূলকভাবে এটা কার্যকর করা হচ্ছে। ভারত ও বাংলাদেশের জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার এই উদ্যোগের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer