প্রকাশিত: ২৮/১০/২০২১ ৯:৫৩ এএম

কক্সবাজারের টেকনাফে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী ফয়েজুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি অপহৃত এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এপিবিএন।

১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা নয়াপাড়া এলাকায় আর্মড পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ডাকাত সালমান শাহ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ও সন্ত্রাসী ফয়েজুলকে গ্রেপ্তার করে।

জানা যায়, তিনি শুরু থেকে রোহিঙ্গা ডাকাত সালমান শাহ গ্রুপের একজন সক্রিয় সদস্য এবং অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তা ছাড়া তিনি ২০১৯ সালের টেকনাফ থানায় একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে জানান এসপি তারিকুল ইসলাম।

এ দিকে ভোররাতে ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা শিবির থেকে রোহিঙ্গা রশিদ আহামেদ (২৫) নামের এক যুবককে তাঁর বসত ঘরের সামনে হতে ৮ / ৯ জন দুষ্কৃতকারীরা অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা সকল স্থানে উদ্ধার অভিযান শুরু করে।

এরই প্রেক্ষিতে দুপুরে জাদিমুরা ক্যাম্পের সাব-ব্লক-বি,/ ১১ ক্যাম্প নম্বর-২৭ জাদিমুড়া পাহাড়ের পাদদেশ হতে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় মাঝির উপস্থিতিতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...