ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ৯:২৫ এএম , আপডেট: ২৪/০৬/২০২৪ ৯:৫০ এএম

উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে ২৫ হাজার ৮শ ইয়াবাসহ ইয়াছিন আরাফাত নামক এক চালককে আটক করেছে বিজিবি রামু ব্যাটালিয়ন।

রবিবার (২৩ জুন) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য জানান।

চালক ইয়াছিন আরাফাত উখিয়া উপজেলার সিকদার বিল এলাকার মুক্তার আহমদের ছেলে।

বিজিবি জানায়, রবিবার ২৩ জুন ৯:২০ মিনিটের সময় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া হতে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার থামানো হয়। এ সময় ২৫ হাজার ৮০০ ইয়াবা সহ গাড়ি চালক ইয়াসিন আরাফাতকে আটক করা হয়।

আটককৃত আসামীকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

পাঠকের মতামত

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...
Single Page Footer