উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ৮:৩১ পিএম

কক্সবাজারের টেকনাফে এনজিও সংস্থা কর্তৃক ব্যবহৃত একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা। এসময় চালক মো. শাহেদ (১৯) নামের গাড়ির চালককে আটক করা হয়। সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদারবিল এলাকার শাহ আলমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান- গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে দশ টা থেকে ১২টা পর্যন্ত টেকনাফ পৌরসভাস্থ টেকনাফ প্রধান সড়কের কে কে পাড়ার বাদশা ভাত ঘরের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি এসি মিনিবাসের সাইড বডিতে বিশেষ কায়দায় লুকায়িত ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদক বহন ও পাচারের দায়ে ওই গাড়ির চালক শাহেদকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান- গাড়ি থেকে প্রাপ্ত কিছু ডকুমেন্টস হতে ধারণা করা হয় এটি কুইকার পাসপোর্ট এন্ড লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। তবে ব্যবসার সাথে কে বা কারা জড়িত এ বিষয়ে তদন্ত করতে হবে। তবে এই মাদক পাচারের সাথে জড়িত অন্যান্য সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কর্মকর্তারা মামলাটি তদন্ত করবেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...