প্রকাশিত: ০৭/১০/২০২০ ২:৩৪ পিএম
ফাইল ছবি/ এনজিও’র গাড়ি বহর
ফাইল ছবি/ এনজিও’র গাড়ি বহর

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সকল এনজিও কর্মীদের দ্রুত ফেরত আসার নির্দেশ দেয়া হয়েছে। জাতিসংঘ সংশৃষ্ট এনজিও সহ রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল এনজিও কর্মকর্তাদের স্ব স্ব এনজিওর পক্ষ থেকে এই নির্দেশ দেয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে গতকাল রাতের ঘটনার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় এই নির্দেশ দেয়া হয়েছে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে কর্মরত জাতিসংঘের সকল কর্মকর্তাদের দ্রুত কক্সবাজার শহরে ফেরত আসার নির্দেশ দেয়া হয়। দুপুর একটার কিছু সময় আগে ঐ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এনজিও কর্মীরা ক্যাম্প থেকে ফেরত আসতে প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। প্রত্যেক এনজিও কর্মীকে এই সংক্রান্ত বিশেষ জরুরী বার্তা দেয়া হয়েছে। বিশেষ বার্তা পাওয়ার পরপর সকল এনজিও কর্মীরা রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারে ফেরত আসতে শুরু করেছে।

এর আগে বুধবার সকালে একই ভাবে জরুরী বার্তা পাঠিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল এনজিও কর্মীদের দ্রুত ফেরত আনা হচ্ছে।

গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়। এর আগে গত শুক্র ও শনিবার একই ধরনের সংঘর্ষে আরো ৩ জন নিহত হয়েছিলো।.সোর্স’ নিউজনাউ

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer