প্রকাশিত: ০৬/০১/২০২১ ১:২০ পিএম

এনআইডি মহাপরিচালকের দায়িত্বে ফজলুল কাদের
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিয়া) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।

মঙ্গলবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব আব্দুল্ল্যাহ্ আল মোতাহ্সিম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইডিয়া প্রকল্প পরিচালক বিএ-৩৮০৪ ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরকে (এনডিসি, পিএসসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব (বিধি অনুযায়ী কার্যভার ভাতাসহ) প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ প্রদান করা হলো এবং ইহা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরকে আইডিয়া প্রকল্পের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়।

একই দিন নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো বিদ্যুৎ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এ কে এম হুমায়ুন কবীরকে। কিন্তু তার একদিনের মাথায় মো. ফজলুল কাদেরকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করল ইসি।

এর আগে গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলামকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান নিয়োগ করা হয়।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...