প্রকাশিত: ১৪/১০/২০২০ ৯:২১ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) হিসাবে নিয়োগ পেয়েছেন। গত ১২ অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার শাখার সলিসিটর অনুবিভাগের সহকারী সচিব মোঃ আব্দুছ সালাম মন্ডল স্বাক্ষরিত ৭৪ নম্বর স্মারকে জারীকৃত এক আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।

নতুন স্পেশাল পিপি হিসাবে নিয়োগ পাওয়া সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক স্পেশাল পিপি, সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান এর সন্তান। তিনি ২০০৯ সালের ৮ ডিসেম্বর কক্সাবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নবীন আইনজীবী হিসাবে যোগদান করেন। সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসাবে এনরোলমেন্ট হন। কক্সবাজার শহরের বাহারছরার বাসিন্দা সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক , আইন কলেজের প্রভাষক এবং কক্সবাজার জেলা লিগ্যাল এইড এর একজন প্যানেল আইনজীবী।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer