প্রকাশিত: ১৭/০৪/২০১৯ ৬:৪৩ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা প্রশাসনের ৬ জন কর্মকর্তা বদলী হয়েছেন। বদলীকৃত কর্মকর্তারা সকলেই বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। বদলীকৃত কর্মকর্তারা হচ্ছেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফ হোসেন। তিনি চট্টগ্রাম ওয়াসার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কক্সবাজার থেকে বদলী হয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সাঈদ ইকবাল ও টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় চাকমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যোগদান করবেন। সেখান থেকে তাদের ইউএনও হিসাবে চট্টগ্রাম বিভাগের যেকোন দুটি উপজেলায় নিয়োগ দেয়া হবে। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সহকারী কমিশনার মোহাম্মদ সেলিম শেখ, সাধারণ শাখার সহকারী কমিশনার ফারজানা প্রিয়াঙ্কা ও সহকারী কমিশনার জুয়েল আহমেদ সহকারী কমিশনার (ভূমি) অর্থাৎ এসি(ল্যান্ড) হিসাবে পদোন্নতি পেয়েছেন। তাদের মধ্যে মোহাম্মদ সেলিম শেখ ও ফরজানা প্রিয়াঙ্কা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ও জুয়েল আহমেদ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করে সেখান থেকে তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে বিভিন্ন উপজেলায় নিয়োগ দেয়া হবে। এদিকে, বদলীকৃত কর্মকর্তাগণকে মঙ্গলবার ১৬ এপ্রিল বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে একত্রে সকলকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের শহীদ এ.টি.এম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনায় বদলী হওয়া সম্বর্ধিত অতিথিবৃন্দ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সা.) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) এস.এম সরওয়ার কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলী সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বদলী হওয়া কর্মকর্তাগণকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কক্সবাজার জেলা প্রশাসনের বদলী হওয়া ছয়জন কর্মকর্তার প্রত্যকের চাকুরী জীবনের নতুন পথচলায় সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে-প্রজাতন্ত্রের কর্মকর্তাদের শাসক হিসাবে নয়, সবসময় সেবক হিসাবে মনে করে রাষ্ট্রের দায়িত্ব সঠিক ও পেশাদারিত্বের সাথে পালন করার আহবান জানান।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer