প্রকাশিত: ০২/০৫/২০১৯ ১০:০৬ পিএম

বার্তা পরিবেশক :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, বর্তমান সময়ে সাংবাদিকরা স্বাধীন এটা বলা যাবে না। ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের বেড়াজালে সাংবাদিকরা আজ আবদ্ধ। প্রতিনিয়ত বন্ধ হচ্ছে গণমাধ্যম। বেকার হচ্ছে সাংবাদিকরা। দমন আর নিপীড়নে গণমাধ্যমে চরম অস্থিরতা বিরাজ করছে। তাই এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অনিশ্চয়তার পেশা হচ্ছে সাংবাদিকতা।

এই অবস্থা থেকে উত্তরণের জন্য দলমতের ঊর্ধ্বে উঠে সৎ, পেশাদারিত্ব্যকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ হলে বর্তমান অবস্থা থেকে উত্তরণ সম্ভব। সাংবাদিকরা যদি পেশার ক্ষেত্রে আপস না করে, লোভ থেকে, অন্যায় থেকে, অসততা থেকে, অপরাজনীতি থেকে মুক্ত থাকতে পারেন তাহলে মুক্ত গণমাধ্যমের দিকে এগিয়ে যেত পারব।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব জিএএম আশেক উল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খাঁন, আনছার হোসেন, ইকরাম চৌধুরী টিপু, এমআর মাহবুব, ইব্রাহীম খলিল মামুন, জসিম উদ্দিন ছিদ্দিকী, আজিজ রাসেল, ইমাম খাইর, হুমায়ুন সিকদার, ছৈয়দ আলম ও ইসলাম মাহমুদ প্রমূখ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...