প্রকাশিত: ০৭/১২/২০২১ ১০:৫৭ এএম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে তার বাসভবন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। মুরাদকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ও সাংবাদিক আশরাফুল আলম খোকন। তার সেই স্ট্যাটাসটি বিডি২৪লাইভ-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

বুঝলাম আপনি অনেক মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও ছেড়ে দিয়ে ডাক্তার হয়েছেন। আমরা আপনার মত মেধাবী না। ঢাকা বিশ্ববিদ্যালয়ই আমাদের অস্তিত্ব ও আবেগের জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনদের নিয়ে যা বলেছেন তা আপনি কোন ক্ষোভ থেকে বলেছেন তা অনেকেই জানে। মুখটা খুলতে চাই না। এমন অরুচিকর মন্তব্য নিয়ে কিছু বলতেও রুচিতে বাঁধে।

আপনি মেধাবী হয়ে জাতিকে একের পর এক যা দিচ্ছেন, এমন অসুস্থ মেধাবীও আমরা হতে চাই না। আপনার মত পারিবারিক ঐতিহ্যের অধিকারীও হতে চাই না। পরিবারের সম্মান রাখার যোগ্যতা আপনার নাই। এখন বাড়িতে গিয়ে ঘুমান। পাগলামি ছাড়েন। আপনাদের মত লোকদের জন্য তরুণদের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। এখনও অনেক তরুণ মন্ত্রী-এমপি আছেন যারা দেশ গঠনে দিনরাত কাজ করে যাচ্ছেন। নিশ্চয় আপনি তরুণ মন্ত্রীদের উৎকৃষ্ট উদাহরণ না।নিকৃষ্ট ও কুৎসিততম উদাহরণ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় ছিলেন জামালপুর-৪ আসনের সরকারদলীয় এ সংসদ সদস্য। বিভিন্ন সময় আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মুরাদ হাসান। সম্প্রতি ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠে তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। এর প্রতিবাদে মুরাদের পদত্যাগ দাবি করেন ছাত্রলীগের বেশ কয়েকজন বর্তমান এবং সাবেক নেত্রী। এরপর থেকেই মুরাদ হাসানের পদত্যাগের দাবি আরও জোরালো হয়ে ওঠে। এরই মধ্যে রোববার মধ্যরাতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় এটি। ভাইরাল হওয়া সেই অডিওর সত্যতা নিশ্চিত করেন চিত্রনায়ক ইমন। তিনি জানান, ঘটনাটি দুই বছর আগের।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...
Single Page Footer