প্রকাশিত: ১৩/০৭/২০১৭ ১০:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫০ পিএম
ফাইল ছবি

যশোরের কেশবপুর উপজেলায় পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার কথা বলে একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ জন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার দুপুরে এ ঘটনা জানাজানি হলে ছাত্রীদের পরিবার ও এলাকাবাসী ওই বিদ্যালয়ের শিক্ষক মকবুল হোসেনকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে। এদিকে মকবুল হোসেন পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানায়, ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১১ জন ছাত্রীর মধ্যে ৯ জন ও চতুর্থ শ্রেণির ১০ জন ছাত্রীর মধ্যে সাতজন ওই শিক্ষকের যৌন লালসার শিকার হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কবীর হোসেন বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী বলেন, ‘এই ঘটনা জানতে পেরে বুধবার দুপুরে এলাকার সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমানকে তদন্ত করতে পাঠানো হয়। ঘটনার সত্যতা পাওয়া গেছে।’ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনা শুনেছেন। দায়ী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।দায়ী শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের আইনে মামলা করার দাবি জানিয়েছেন ৯ জন ছাত্রীর অভিভাবকরা।

নির্যাতনের শিকার কয়েকজন ছাত্রী কাঁদতে কাঁদতে বলে, ‘আমাদের উপর নির্যাতনের মাত্রা এতোটা বেড়ে গেছে যে, আমরা বুধবার দলবদ্ধভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দা সরকারকে ঘটনাটি জানাই।’

এ বিষয়ে সুনন্দা সরকার বলেন, ‘বৃহস্পতিবার ১১টায় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভা ডাকা হয়েছে।’

মকবুল হোসেনের সাবেক সহকর্মী বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক কাওসার আলী জানান, ইতিপূর্বে অন্য একটি প্রাথমিক বিদ্যালয়ে থাকার সময় ছাত্রীদের ওপর যৌন নিপীড়ন করায় তাকে এই স্কুলে বদলি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer