প্রকাশিত: ০৮/০৯/২০১৯ ২:১৪ পিএম

রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিওগুলোর তৎপরতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। এর আগে সেতুমন্ত্রী তার দফতরে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের কেউ উসকানি দিচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ক্ষেত্রে এনজিও’র তৎপরতা খতিয়ে দেখা হচ্ছে। আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে এনজিওগুলোর বিষয়ে আলোচনা করেছি, তিনি জানিয়েছেন এনজিওগুলোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলে তাদের কোন আপত্তি নেই। যেসব এনজিও রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত না যেতে উৎসাহ দিচ্ছে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গারা দোয়া মাহফিল করার নামে জমায়েত হয়েছিল। সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের কাছে আবারো সাহায্য চেয়েছে বাংলাদেশ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...