প্রকাশিত: ০৮/১১/২০২১ ৮:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক::
আজিজা আল হুসনা (হানান)। দাওরায়ে হাদিস। সংসার জীবনে ১ ছেলে ৩ মেয়ে সন্তানের জননী। বাচ্চাদের লালন পালন, পড়াশোনা থেকে সংসারের সব কাজ আঞ্জাম দিয়েছেন ঠিক মতো। দুনিয়াবী কাজ, সামাজিকতা তো আছেই। তাতে কোন গাফিলতি নেই। এক্কেবারে পরিপাটি একজন গৃহবধূ। আদর্শ মা হিসেবেও পরিবারজুড়ে তার সুনাম। এসব কিছুর মাঝেও মহান একটি কর্ম সম্পাদন করে দৃষ্টান্ত দেখিয়েছেন আজিজা আল হুসনা (হানান)। পবিত্র কুরআনের ৩০ পারা খতম (মুখস্ত) করেছেন। তাও মাত্র ১ বছরে।
সংসারের অসংখ্য ব্যস্ততার ফাঁকে তিনি যে কাজটি করেছেন, তা দেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। কুরআন হিফজ করার পেছনে সারাক্ষণ অনুপ্রেরণা যুগিয়েছেন দারুল আরক্বম মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী, যিনি হাফেজা আজিজা আল হুসনা (হানান) এর গর্বিত স্বামী।
এ উপলক্ষে সোমবার (৮ নভেম্বর) বিকালে পর্যটন শহরের অভিজাত আবাসিক হোটেলের কনফারেন্স হলে আয়োজন করা হয় বিশেষ হিফজ সমাপনী ও হিজাব প্রদান অনুষ্ঠান। সেখানে আজিজা আল হুসনা (হানান)কে বিশেষ সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী গোরকঘাটা মাদরাসার পরিচালক আল্লামা হাফেজ আবদুল গফুর।
হিফজ সমাপনীর অনুষ্ঠানে স্বামী হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীকে ল্যাপটপ উপহার দেন হাফেজা আজিজা আল হুসনা (হানান)। গর্বিত হাফেজ দম্পতির মা’দেরও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ক্বারী সাইফুল্লাহ কাসেমী, নুরুল হক, হাফেজ ডা. ফয়সাল বিন নুরুল হুদা, সাংবাদিক ইমাম খাইর, হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ মুদাচ্ছির, মাহবুবুর রহমান, জাফর আহমদ, মাওলানা ইশতিয়াক, হাফেজ শাহরিয়ার আসিফ, আবছার কামালসহ আত্মীয় ও সুধীজন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer