প্রকাশিত: ১৫/১১/২০২০ ১০:৫৫ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
এক কোটি ৭৭ লক্ষ টাকার ইয়াবা টেবলেট সহ র‍্যাব-১৫ কক্সবাজারের রামু’র চেইন্দা বাজার থেকে এক রোহিঙ্গা মাদককারবারীকে আটক করেছে। আটককৃত রোহিঙ্গা ইয়াবা কারবারীর নাম অলী আহমেদ (৩২)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

রামু উপজেলার দক্ষিণ মিটাছড়ি চেইন্দা বাজার মনির আহমদ সওদাগর এর দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর ১৪ নভেম্বর রাত ৯টার দিকে র‍্যাব-১৫ এর একটি অভিযানিক টিম এক অভিযান চালিয়ে উল্লেখিত রোহিঙ্গা ইয়াবা কারবারীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে এক কোটি ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৩৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। ধৃত রোহিঙ্গা ইয়াবা কারবারীকে আটক করার পূর্বে তার আচরণ র‍্যাব সদস্যদের কাছে সন্দেহজনক মনে হয় এবং র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে দ্রুত পালাতে চেষ্টা করে।
ধৃত রোহিঙ্গা ইয়াবা কারবারবারী অলী আহমেদ উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ নম্বর ক্যাম্পের রুস্তম আলী ও শহর বানু’র পুত্র।

র‍্যাব-১৫ তাদের প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে জব্দকৃত প্রতিটি ইয়াবা টেবলেটের মূল্য ৫শত টাকা ধার্য্য করে এক কোটি ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা মূল্য নির্ধারন করেছেন। উদ্ধারকৃত ইয়াবা টেবলেট ও ধৃত আসামীকে রামু থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ধৃত রোহিঙ্গা ইয়াবা কারবারী দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা টেবলেট এনে সারা দেশে বেচা কেনা করতো বলে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...