প্রকাশিত: ০৭/১১/২০১৯ ৮:১৮ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। বিশালাকৃতির এই কাতল মাছটি এক নজর দেখতে ঘাট এলাকায় ভিড় করে উৎসুক জনতা।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ১নং ফেরিঘাট এলাকায় জাল ফেলেন সিদ্দিক কাজীর পাড়া এলাকার জেলে ইচাহাক হলদার। এ সময় তার জালে বিশালাকৃতির এই কাতল মাছটি ধরা পরে।

তিনি আরও জানান, মাছটিকে ১৮শ’ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার টাকায় ক্রয় করার পর বেশি লাভের আশার ঢাকার কাওরান বাজারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...