উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৯/২০২৩ ৮:৪৪ এএম

একসঙ্গে মা ও দুই ছেলের দাফন, পাশাপাশি কবর
ফেনীর ফুলগাজীর আমজাদহাটে খড়ের গাদার নিচে চাপা পড়ে মারা যাওয়া মা ও দুই ছেলের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধর্মপুরে এলাকায় একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলার ধর্মপুর গ্রামের ফকির বাড়িতে খড়ের গাদার নিচে চাপা পড়েন বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫), তাদের দুই ছেলে শাহিদ (৫) ও সিয়াম (২) । পরে তাদের পার্শ্ববর্তী ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত সুমি আক্তার (৩৫) সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২) তার পাশে খেলছিল। হঠাৎ খড়ের গাদাটা ভেঙে পড়ে যায়। মুহূর্তে দুই সন্তানসহ সুমি আক্তার গাদায় চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...