প্রকাশিত: ২৩/০৬/২০১৯ ১:৫৪ পিএম

রাজমিস্ত্রি নূর। তার সংসারের ‌‘লবন আনতে পান্তা ফুরায়’ অবস্থা। তবুও মাঝে মধ্যে শখ করে লটারি কিনতেন তিনি। ভাবতেন, যদি লাইগা যায়! এবার সত্যি সত্যিই ভাগ্য খুলে গেল তার। তিনটি লটারির টিকিট কিনে সবগুলোতেই পেয়েছেন পুরস্কার। তিন পুরস্কারে টাকার পরিমাণ যথাক্রমে ২৬ লাখ, ১০ হাজার ও ছয় হাজার ২০০ টাকা।
ভারতের রেজিনগরের মরাদিঘির এই বাসিন্দা এখন নিজের ভাগ্যকেও বিশ্বাস করতে পারছেন না। ঘটনা বৃহস্পতিবারে ঘটলেও পুরস্কার প্রাপ্তির ঘোর এখনো কাটেনি নূরের।

নূর বলেন, স্বপ্নে দেখতাম, লটারিতে অনেক টাকা পেয়েছি। সংসারে টানাটানি থাকলেও এ কারণেই মাঝে মধ্যে লটারি কিনতাম। কিন্তু সত্যি সত্যিই যে লটারি জিতবো তা কখনো ভাবিনি।

তিনি বলেন, কখনো একত্রে এক লাখ টাকাও চোখেও দেখিনি। এখন যা অবস্থা, এত টাকা নিয়ে কী করব তা ভাবতে গিয়েই রাতের ঘুম হারাম হয়ে গেছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...