ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১১/২০২২ ১২:১৭ পিএম

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লিপি রাণী দাস নামে এক নারী একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন। নবজাতকদের মধ্যে দুজন মেয়ে ও দুজন ছেলে শিশু। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। মা’সহ জন্ম নেওয়া এ চার সন্তানই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
লিপি রানী দাস মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী। লিপি রানী দাসের স্বজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, মৌলভীবাজার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস সন্তান সম্ভবা হলে মেডিকেল পরীক্ষায় দেখা যায় তার গর্ভে চারটি সন্তান রয়েছে। পরে প্রসবের সময়কালে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন
সোমবার (২১ নভেম্বর) বিকালে সেখানে পরপর চার সন্তানের জন্ম দেন লিপি রানী। তার জা মিতা রানী দাস বলেন, লিপির ৯ বছরের আরও একটি ছেলে সন্তান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে তার একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার বিষয়টি সবাইকে অবাক করেছে। এটা ভাগ্যের ব্যাপার।

লিপি রানীর স্বামী অমিত দাস জানান, একসঙ্গে চার সন্তান হওয়ায় তিনি আনন্দিত। তিনি সন্তানদের জন্য দোয়া চান

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer