ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৪/২০২৩ ১০:৪৭ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একদিনের সরকারি সফরে আসছেন দুই মন্ত্রী, কৃষি মন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক এমপি ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বুধবার ৫ এপ্রিল সকাল ৯টার সময়ে দুই মন্ত্রী ও তাঁদের সফর সঙ্গীরা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলীতে অবস্থিত ১১বিজিবির জারুলিয়াছড়ি বিওপিতে আকাশ পথে হেলিকপ্টার যোগে অবতরণ করবেন। এই সফরে মন্ত্রীদ্বয় কাজুবাদাম ও কফি বাগান পরিদর্শন করবেন,এরপর চাষীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবে।

মন্ত্রীদ্বয়ের সফর সঙ্গী হিসেবে থাকবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার,বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড.শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস,কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক,উভয় মন্ত্রীর একান্ত সহকারী সচিববৃন্দ প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা যায়।

জানা যায়, চাষীদের সাথে মতবিনিময় সভা শেষে উভয় মন্ত্রী দুপুর বারোটায় হেলিকপ্টার যোগে খাগড়াছড়ির উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...