প্রকাশিত: ২৮/০৮/২০২১ ৪:৩৫ পিএম

এম.এ আজিজ রাসেল :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছিল কক্সবাজারের পর্যটনশিল্প। চরম সংকটে দিন পার করে এ শিল্পের সঙ্গে জড়িত দেড় লাখের বেশি মানুষ। এখন খুলে দেওয়া হয়েছে পর্যটনের সব স্পট। শুধু সচেতনতায় পারে এ শিল্পে যে ক্ষতি হয়েছে তা ফিরিয়ে আনতে।

শনিবার (২৮ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে কোভিড-১৯ সচেতনতামূলক র‌্যালি শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটনশিল্প নিয়ে আলাদা করে ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য দেশের চতুর্থ আন্তর্জাতিকমানের বিমানবন্দর হচ্ছে কক্সবাজারে।

তিনি আরও বলেন, পর্যটনশিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পাশাপাশি আমাদের বেসরকারি অংশীজনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় বর্তমানে বেসরকারি অংশীজন বিভিন্ন জায়গায় পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তৈরি করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোখলেছুর রহমান, জেলা প্রশাসক মামুনুর রশীদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন প্রমুখ।

পাঠকের মতামত

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...