প্রকাশিত: ২৬/০২/২০২২ ১:০৮ পিএম

এক দিনে দেশের ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গণটিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে আজ। এ টিকাদান কার্যক্রম বিরতিহীনভাবে সন্ধ্যা পর্যন্ত চলবে। এক কোটির ওপরে টিকা দিতে পারবো বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব লোকমান হাকিম মিয়া। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকা কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

সচিব বলেন, ‘টিকার প্রথম ডেজের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করি, আমরা সে লক্ষ্য অতিক্রম করে আরো বেশি দিতে পারবো।’ প্রথম ডোজের টিকা আজ শেষ না হলে সময় বাড়াবে কিনা? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আজকে লক্ষ্যমাত্রা পূরণ না হলে সময় বাড়ানো হবে কিনা এবিষয়ে সন্ধ্যার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer