প্রকাশিত: ১২/১১/২০২১ ৮:৪৯ এএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। তার ছেলে মুফতি নুরুল্লাহ খালিদ ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবারের নির্বাচনে ৪ হাজার ৭৬৮ ভোট পেয়ে খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ. লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু ৩ হাজার ৭৯৭ ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর ১ হাজার ৫১৩ ভোট পেয়েছেন। এদিকে খালেদ সাইফুল্লাহর ছেলে নুরুল্লাহ খালিদ ৭০০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

খালেদ সাইফুল্লাহ জানান, আল্লাহর রহমতে সততার সঙ্গে ৫ বছর পরিষদ চালিয়েছি। মানুষকে ন্যায্য অধিকার পাইয়ে দিয়েছি। উৎসবমুখর পরিবেশে তারা আমাকে ও আমার ছেলেকে ভোট দিয়ে জয়ী করেছেন। জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমি চাই, আমার ওয়ারিশরা যেন সারাজীবন জনগণের খেদমত করতে পারে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer