কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

দেশের ৮ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাশের হার ৭৩.৯৩%। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। বুধবার (১৭ জুলাই) গণভবন থেকে এই ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা শেষ হওয়ার ৫৫ দিনেই এই ফল প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজ উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশের এই ধারা অব্যাহত রাখতে হবে।’
গত ১ এপ্রিল ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।
পাঠকের মতামত