প্রকাশিত: ২৮/০৪/২০২০ ১:১০ পিএম

করোনাভাইরাসজনিত সংকটময় পরিস্থিতিতে আগামী ৭ মে পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে তৃতীয় দফায় উড়োজাহাজ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা বাড়ালো বেবিচক। এর আগে সংস্থাটি ১১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১৬ দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে উড়োজাহাজ চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ মে পর্যন্ত বাড়ালো হলো। আগের ন্যায় এ নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকেসহ মোট ১৬টি দেশের সঙ্গে বিদ্যমান উড়োজাহাজ চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।

পাশাপাশি অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রেও আগামী ৭ মে পর্যন্ত উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer