প্রকাশিত: ০১/০৪/২০১৯ ১:০০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পন্ন করা কক্সবাজার জেলা পুলিশের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এজন্য, যেকোনো অবান্ঞ্চিত চাপ ও সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করে শান্ত, নির্মল ও ভীতিমুক্ত পরিবেশে ভোটগ্রহনের জন্য জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিলো। সবাই সতর্কতা ও নিষ্ঠা নিয়ে জেলার ৭ টি উপজেলা পরিষদ নির্বাচনে পেশাদারিত্বের সাথে দায়িত্বপালন করেছেন। তাই প্রত্যেক উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেতে পেরেছি। নির্বাচনে জেলা পুলিশের সাথে রাষ্ট্রের অন্যান্য বাহিনীর সদস্যদের সমন্বিত দায়িত্বপালনের কারণে এ সফলতা সম্ভব হয়েছে। কক্সবাজার জেলার ৮ টি উপজেলার মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত ৭ টি উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম আজ হসোমবার একথা বলেন। এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম বলেন-ভোটারদের অবাধ, নিরপেক্ষ ও পরিচ্ছন্ন একটি নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ ছিল। সেই প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করতে পেরে মহান আল্লাহতায়লার নিকট শোকরিয়া জ্ঞাপন করে তিনি বলেন-সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আন্তরিক সহযোগিতা করায় এ পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেয়া সম্ভব হয়েছে। তিনি বলেন-এ সাফল্য তাঁর একার নয়-এটা জেলা পুলিশ সহ যাঁরা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাঁরা সকলের সম্মিলিত অর্জন। জেলার ৭ টি উপজেলা পরিষদের নির্বাচনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরো বেড়েছে। পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি বেড়েছে। এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম ভবিষ্যতে অনুষ্ঠিতব্য কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সহ কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...