উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০১/২০২৪ ১০:১৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ামাত্রই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। কয়েকটি ধাপে নেওয়া এ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা হবে চলতি (জানুয়ারি) মাসের শেষের দিকে। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, উপজেলা পরিষদ নির্বাচন একবারে হবে না, ধাপে ধাপে হবে। এই মাসের শেষের দিকে একটা তফসিল হবে। রোজার পরে আরেকটা তফসিল হবে। এভাবে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।

তিনি বলেন, মোট চারশ প্লাস উপজেলায় নির্বাচন হবে। এর মধ্যে ভোটের জন্য আমাদের দুইশ উপজেলা প্রস্তুত আছে। তবে কয় ধাপে, কয়টি উপজেলার বা প্রথমে কোন কোন উপজেলার নির্বাচন হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এটি কমিশন সিদ্ধান্ত নেবে।

যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরিদ আহম্মদ খান বলেন, চলতি বছরে আমাদের সবশেষ বড় কোনো আয়োজন হলো উপজেলা পরিষদ নির্বাচন। এ ছাড়া চলতি বছরে আর কোনো বড় নির্বাচন নেই। কতটি উপজেলায় নির্বাচন হবে তা নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এ রাউন্ডে চারশ উপজেলায় নির্বাচন করতে হবে। লোকাল গভর্মেন্ট থেকে আমাদের কাছে তালিকা পাঠাবে। এর বাইরেও অল্পস্বল্প কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচন ও কয়েকটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এসব উপজেলায় আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। এর অগে অনেক পর্ব আছে, যেমন-১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা, এরপর রমজান। এরপর আগামী বছরে (২০২৫) রয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন। এ ছাড়া বাকি সব নির্বাচন যেমন-জেলা পরিষদ, পৌরসভা ও ইউপি নির্বাচন এই কমিশনের শেষ মেয়াদে অনুষ্ঠিত হবে।

সবশেষ গত ৭ জানুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন কিছুটা স্বস্তিতে থাকলেও চলতি মাসের শেষ দিকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে আবারও শুরু হবে নির্বাচনি কর্মযজ্ঞ। কক্সবাজার জেলায় রয়েছে নবগঠিত ঈদগাঁওসহ ৯ টি উপজেলা।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer